ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। 
চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সাধারণ সভায় ২০২১-২০২৩  মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা, ২০২০-২০২১ সালের বার্ষিক কার্যবিবরণী, ১ জুলাই ২০২০ থেকে ৩০ জুন সমাপ্ত অর্থবছর ও ১ জুলাই ২০২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চিটাগাং চেম্বারের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব এবং পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়। 
এ সময় চেম্বারের প্রাক্তন সভাপতি এমএ লতিফ এমপি, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ একেএম. আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, শাহজাদা মো. ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মো. ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), প্রাক্তন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ ও আফসার হাসান চৌধুরী (জসিম) এবং বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক  চেম্বার সদস্য উপস্থিত ছিলেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat