ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৯৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্ষা মৌসুমেও রোড মেনটেইন্যান্স কাজ করার সক্ষমতা অর্জন করেছে চসিক। বাংলাদেশে চসিকই প্রথম রোড মেনটেইন্যান্স ট্রাকগুলো সংগ্রহ করেছে। রাস্তায় গর্ত বা ফাটল দেখা দিলে এই ট্রাকের মাধ্যমে তাৎক্ষণিক মেরামতের ফলে আরো বড় গর্ত বা ফাটল থেকে রাস্তাকে রক্ষা করা যাবে। বর্ষা মৌসুমেও রাস্তা মেরামতে কোন ধরণের অসুবিধা হবে না।
নগরীর রাস্তাঘাট সংস্কারের কাজে গতিশীলতা আনয়নে আজ রোববার সকালে সিআরবি সাত রাস্তার মোড়ে আধুনিক মেনটেইন্যান্স ট্রাক দিয়ে রাস্তা সংস্কার কাজ উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, সড়ক সংস্কারে আধুনিক প্রযুক্তি-সম্বলিত রোড মেনটেইন্যান্স ট্রাক ব্যবহারের ফলে সময় ও অর্থ দুটিই সাশ্রয় হবে। বিশ্বের উন্নত দেশগুলোতে আধুনিক প্রযুক্তি-সম্পন্ন ট্রাকগুলো অত্যন্ত জনপ্রিয়। এই ট্রাকগুলো ব্যবহারের ফলে আলাদা এসফল্ট প্লান্টের প্রয়োজন হবে না। তাৎক্ষণিক মিক্সার তৈরি করা যাবে। তাই বৃষ্টি বাদল বা দুর্যোগের কারণে মেরামত কাজ স্থগিত হলে মিক্সার নষ্ট হবে না, যেখানে এসফল্ট প্লান্টে তৈরি করা মিক্সার নষ্ট হয়ে যায়। রোড মেনটেইন্যান্স ট্রাকগুলোতে উন্নতমানের ইমালশন ব্যবহারের ফলে কাজের গুণগত মান বজায় থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর, চালক ও মেকানিকদের রোড মেনটেইন্যান্স ট্রাকগুলোর যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। 
এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, মির্জা ফজলুল কাদের, জয়সেন বড়–য়া, তৌহিদুল আলম, পরিচ্ছন্ন পরিদর্শক প্রণব শর্মা, সিবিএ’র সভাপতি ফরিদ আহমদ, সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী প্রমুখ।
মেয়র আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাসহ জলজট থেকে পরিত্রাণের জন্য আধুনিক প্রযুক্তির ওপর জোর দেয়া হচ্ছে। নগরীতে ৫৭ টি খাল ও ৬৫০ কি.মি. নালা পরিস্কার করবে চসিক। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ৫৯৮ টি নালার তালিকা নিয়ে মেগা প্রকল্পের বাইরে থাকা খাল ও বড় নালার তালিকা চেয়ে সিডিএকে চিঠি দিচ্ছে চসিক। এই তালিকা পাওয়ার পর কাজের দ্বৈততা দূর হবে। তিনি জানান, খাল নালাগুলোতে যেখানে মাটি জমে আছে সেই মাটিগুলো অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হবে। তিনি মাটি উত্তোলন কাজ পরিচালনা করার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেন। আগামী বর্ষার আগ পর্যন্ত নগরের নালা-নর্দমার মাটি উত্তোলনের কাজ চলমান থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat