ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০১
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় প্রথম দিনে করোনার বুস্টার ডোজ পেলেন ৫৪৮ জন। শনিবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান প্রমুখ। শুরুতে হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স জেসমিন আক্তারকে টিকার বুস্টার ডোজ প্রয়োগ করা হয়। 
সিভিল সার্জন বলেন, ‘প্রথম দিন জেলার ছয় উপজেলায় ৫৪৮ জনকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ষাটোর্ধ ও সম্মুখ সারির করোনা যোদ্ধা যারা ইতিপূর্বে করোনার দ্বিতীয় ডোজ টিকা সম্পন্ন করেছেন তাদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচি অব্যহত আছে।’ 
তিনি জানান, জেলার ২২ লাখ জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat