ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় সকাল থেকে সূর্র্র্যের দেখা নেই। ঘন কুয়াশার চাদরে ঢাঁকা জয়পুরহাট জেলায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
অসহায় ছিন্নমূল মানুষদের ভিড় লক্ষ্য করা গেছে রেলওয়ে হকার্স মার্কেটের কমদামী গরম কাপড়ের দোকান গুলোতে। রোববার জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত ঠান্ডার কারণে জমিতে থাকা আলুতে লেটব্রাইট রোগ দেখা দিতে পারে। এ জন্য ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে। বোরো বীজ তলা পলিথিনে ঢেকে রাখা, রাতে পানি দিয়ে সকালে বের করে দেওয়ার জন্য কৃষকদের ছাই ছিটিয়ে দেওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম । অপরদিকে, জেলার উপর দিয়ে বয়ে চলা শৈত প্রবাহের পাশাপাশি ঘন কুয়াশার কারণে যবুথবু হয়ে পড়েছে স্বাবাভিক জীবনযাত্রা। ছিন্নমূল মানুষেরা ভিড় করছে কমদামি গরম কাপড়ের দোকানে। রেললাইন ঘেঁসে গড়ে ওঠা হকার্স মার্কেটে বেশ ভিড় লক্ষ্য করা যায়। গ্রামে অনেকটা আগুন জ্বালিয়ে শীত নিবারন করছেন দরিদ্র মানুষেরা। কনকনে ঠান্ডায় বৃদ্ধ এবং শিশুরা বেশি দুর্ভোগে পড়েছেন। জেলা আধুনিক হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলার অসহায় ছিন্নমূল মানুষদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৭ হাজার ৪শ কম্বল প্রদান করা হয়েছে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে শীতবস্ত্র কেনার জন্য ৩৬ লাখ ১০ হাজার ২৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম। জেলার পাঁচ উপজেলা ও পাঁচ পৌরসভাকে ওই টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat