ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ৫০ বছর আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমে কলকাতা পরে স্বাধীনতা যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন বাংলার গর্বিত সন্তান শেষ মুজিবুর রহমান স্বাধীনতার মহানায়কের আগমনে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। তাই কবির কন্ঠে ভসে আসে-
যতকাল রবে পদ্মা, যমুনা
গৌড়ী মেঘনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেদিন বিমান বন্দর থেকে ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল নেমেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে এক নজর দেখার জন্য। ৩০ লাখ মা-বোনের সংগম হারানোর বেদনা ভুলে জয় বাংলা, জয় বাংলা শ্লোগানে মুখরিত ছিল রাজধানী সহ সারা বাংলার রাজপথ।
উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসুচি পালন করে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সিনিয়র সহ-সভাপতি ও পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ। বাদ যোহর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিল এবং বিকেলে ঐতিহাসিক ১০ জানুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat