ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ১০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকদিন হলো নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে সরকারি অনুদানের ‘বিলডাকিনী’ সিনেমার শুটিং শুরু হয়েছে। ১৮ জানুয়ারি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।
পরিচালক ফজলুল কবীর তুহিন বলেছেন, ‘করোনা পজিটিভ হওয়ায় কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে পারেননি এতোদিন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ ছিল সবসময়। অবশেষে আজকে বাংলাদেশে এসেছেন তিনি। কাল থেকে তার অংশের শুটিং শুরু করবো। আশা করছি খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারব।’
পরিচালক আরও বলেন, ‘তাকে ছাড়াই আমি আমার ছবির শুটিং শুরু করি কয়েকদিন আগে। নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত যদি কোনো সমস্যা না হয়। সরকারি স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি। আমাদের সঙ্গে মোশাররফ করিমসহ আরও যারা অভিনয়শিল্পী আছেন তারা চলে এসেছেন।’
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।
এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat