ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০২২-০১-২৮
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নৌপরিবহন  প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোল উপজেলায় শ্রী নিগমানন্দ সারস্বত সেবা শ্রম আয়োজিত পরমহংস পরিব্রাজকাচার্য্য সদগুরু শ্রীশ্রী স্মামী নিগমানন্দ সরস্বতীদেব প্রবর্তিত “সার্বভৌম ভক্ত সম্মিলনী ৬৩তম বার্ষিক অধিবেশনে” প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
অনুষ্ঠানে কাহারোল উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক এবং শ্রী নিগমানন্দ সরস্বত দেবাশ্রম এর পরিচালক নন্দ দুলাল চক্রবর্তী বক্তব্য রাখেন ।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে কোন ধর্মের কোন পরিচয় ছিল না। অসাম্প্রদায়িক পরিচয়ে মানুষ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নেতা ছিলেন না, তিনি সবার নেতা। জাতির পিতাকে হত্যা করে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এতে কোন লাভ হয়নি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাস্তাঘাট, পুল, কালভাট, রেললাইন তৈরি হচ্ছে। ছাত্র-ছাত্রিরা বিনামূল্যে বই পাচ্ছে এবং ইউনিয়ন পর্যায়েও হাসপাতাল নির্মিত হচ্ছে।
খালিদ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন আইন জাতীয় সংসদে পাস হয়েছে। বিএনপি বলছে, এ আইন মানি না। আসল কথা সেটা নয়, আসল কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের উন্নতি করছে,  দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না।  
তিনি বলেন, দেশে সকল ধর্মের মানুষ আজ সুখে শান্তিতে আছে। বিএনপির কাজই হলো মানুষ হত্যা করা, দেশে অরাজকতা সৃষ্টি করা।
প্রতিমন্ত্রী বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat