ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষধাপে সোমবার নওগাঁ জেলার নিয়ামতপুর  উপজেলার ৮টি ইউনিয়ন পরিষেদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। নির্বাচন অফিস এবং পুলিশ বিভাগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলা নির্বাচন অফিসার মোঃ  মাহমুদ হাসান জানিয়েছেন ,সোমবার জেলার নিয়ামতপুর উপজেলার এ ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে নিয়ামতপুর, হাজীনগর, ভাবিচা, রসুলপুর, পাড়ইল, শ্রীমন্তপুর, চন্দননগর এবং বাহাদুরপুর। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে শেষ ধাপের এ নির্বাচনে সবগুলো ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৮টি ইউনিয়নে ৯০টি কেন্দ্রের ৫৮৭ ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে। সোমবারের নির্বাচনে নিয়ামতপুর উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৮শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটর ৯৭ হাজার ৬শ ৩ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২শ ৪৪ জন। 
এ নির্বাচনে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২৪চি পদের বিপরীতে ১০৬ জন এবং সাধারণ সদস্য ৭২টি পদের বিপরীতে ৩৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানিয়েছেন, ইতিপূর্বের  মতো এবারেও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে ৬ থেকে ৭ জন করে পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। তাদের সহযোগিতার জন্য আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্বে থাকবে। প্রত্যেক ইউনিয়নে ম্যাজিণ্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যমাণ আদালত টহলরত থাকবে। এ ছাড়াও ষ্ট্রাইকিং ফোর্স উপজেলার ৮টি ইউনিয়নে সার্বক্ষণিক টহলরত থাকবে। পুলিশের পাশাপশি বিজিবি সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat