ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার “অবিলম্বে সব ধরণের সহিংসতা” বন্ধের জন্য মিয়ানমারের প্রতি আহবান জানিয়েছে, এবং আশা করছে সংকটের মধ্যস্থতার জন্য মিয়ানমার একজন বিশেষ দূতকে সেখানে ভ্রমণের অনুমতি দেবে।
দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) মিয়ানমারে তাদের প্রতিনিধি পাঠাতে চায়। গতবছর জান্তার ক্ষমতা দখলে ব্যাপক বিক্ষোভ এবং ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের সূচনা হয়। সেখানকার সহিংস পরিস্থিতিতে সমঝোতার জন্য আসিয়ান প্রতিনিধি হিসেবে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রী প্রক সোখোনকে মিয়ানমারে পাঠানো হবে।
নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদ কম্বোডিয়ার মন্ত্রীর সফরের অপেক্ষায় রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে দেখা করার এবং কাজ করার মাধ্যমে সংলাপ প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি মানবিক সহায়তার সুযোগ সৃষ্টি করবে।
বিবৃতিতে বলা হয়,জান্তার অভ্যুত্থানে প্রাণঘাতি সংঘাতের একবছর পূর্ণ হওয়ার দিনে নিরাপত্তা পরিষদে ব্রিটেন এই খসড়া প্রস্তাব উত্থাপন করে এবং সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়।
নিরাপত্তা পরিষদ দেশটিতে সাম্প্রতিক সহিংসতা এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় একটি মনিটরিং গ্রুপ জানিয়েছে, দেশটিতে অভ্যুত্থানের পর থেকে ১৫০০ বেশি লোকের মৃত্যু হয়েছে এবং ১১ হাজারের বেশিী লোককে গ্রেফতার করা হয়েছে।
দেশটির সাবেক বেসামরিক নেত্রী অং সান সুচি এবং সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat