ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতিবেশী আফগানিস্তান থেকে চালানো গুলিতে অন্তত পাঁচ পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে।  ইসলামাবাদ রোববার এ খবর জানায়।
পাকিস্তানী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। 
পাকিস্তানের দক্ষিণপশ্চিমে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের একের পর এক হামলায় নয় পাকিস্তানী সৈন্য নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে নতুন করে এ ঘটনা ঘটল।
কর্মকর্তারা বলছেন, আফগানিস্তান ও ভারতের পরিকল্পনাকারীরা এর সাথে জড়িত রয়েছে। 
তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি) বলছে, খাইবার পাখতুন খোয়া প্রদেশের কুরাম জেলায় শনিবার রাতে তারা এ হামলা চালিয়েছে। তারা ছয় পাকিস্তানী সৈন্যকে হত্যার দাবি করেছে। 
তবে পাকিস্তানী সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ(আইএসপিআর) তাদের পাঁচ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে। একইসঙ্গে বলেছে, সন্ত্রাসীদের পক্ষেও বেশ হতাহত হয়েছে। 
তারা সন্ত্রাসীদের আফগানিস্তানের মাটি ব্যবহার করার তীব্র নিন্দা জানিয়েছে। 
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন সফরে যাচ্ছেন। বেলুচিস্তানে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে। কিন্তু এসব হতাহতের ঘটনায় সেখানে উত্তেজনা বাড়ছে।
এ প্রেক্ষিতে পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলছেন, প্রধানমন্ত্রীর চীন সফর বানচাল করার লক্ষ্যেই এসব হামলা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat