ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৯
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কানাডায় ট্রাক চালকদের বিক্ষোভ আরো কঠোর হয়েছে।  আন্দোলনে রাজধানী অচল হয়ে পড়লেও  তাদের পিছু হটার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। 
কিন্তু দেশটির বিভিন্ন প্রদেশে কোভিড নিয়ম শিথিল করার ঘোষণা দেয়া হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় সাসকাচোয়ান কর্তৃপক্ষ বলছে, মহামারী নিয়ন্ত্রণে আরোপ করা সকল বিধিনিষেধ তুলে নিতে তারা প্রস্তুত। 
এছাড়া কুইবেক ও  আলবার্টাও নিষেধাজ্ঞা শিথিলের আভাস দিয়েছে। 
এদিকে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও তার স্বর পরিবর্তন করে বলেছেন, সবাই কতোটা হতাশ। নিষেধাজ্ঞা শিথিল করার সময় আসছে। 
যদিও একদিন আগে তিনি কড়া সুরে আন্দোলন বন্ধের কথা বলেছিলেন।
ট্রুডো বলেন, বিধিনিষেধে আমরা সকলেই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু টিকা বাধ্যতামূলক হলো  আরো বিধিনিষেধ এড়ানোর উপায়।
উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর সরকার গত ১৫ জানুয়ারি আন্ত:সীমান্ত  ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত আদেশ জারি করে। এর আওতায় কানাডার যে ট্রাকচালকেরা টিকা নেননি, তাঁদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টিনে থাকতে হবে। 
এতে  ট্রাকচালকেরা ক্ষুব্ধ হয়ে অটোয়ায় তুমুল বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের দ্বিতীয় সপ্তাহ চলছে।
এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অটোয়ার মেয়র রোববার শহরটিতে জরুরি অবস্থা জারি করে। 
তবে জরুরি অবস্থা সত্ত্বেও মঙ্গলবার বিক্ষোভকারীদের কানডার পতাকা ও ট্রুডো বিরোধী পতাকা হাতে প্রতিবাদ করতে দেখা গেছে। 
অটোয়ার ডেপুটি পুলিশ প্রধান স্টিভ বেল সাংবাদিকদের জানিয়েছেন, তার এজেন্টরা ২২ জনকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat