ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারি, প্রকাশক ও স্টলের কর্মচারিদের টিকা গ্রহণ করে সনদ সঙ্গে রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসতে হবে। 
আজ স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘অমর একুশে বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এ মেলায় যারা অংশগ্রহণ করবেন, যেসব প্রকাশক আছেন, স্টলে যেসব কর্মচারি কাজ করবেন এবং যারা মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন; তাদের শিডিউল মতো টিকা গ্রহণ করতে হবে। যারা টিকা গ্রহণ করেছেন তারা তাদের সনদটি সঙ্গে রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসবেন।’
গত এক সপ্তাহে করোনা সংক্রমণ পরিস্থিতি নিম্নমুখী উল্লেখ করে তিনি বলেন, গত ৬ ফেব্রুয়ারি সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৫০ শতাংশ। সপ্তাহের শেষে ১২ ফেব্রুয়ারি এ হার এসে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে নতুন রোগী শনাক্তের সংখ্যা যেখানে ৮ হাজার ৩৪৫ জন ছিল, সেটি ১২ ফেব্রুয়ারি কমে ৫ হাজার ২৩ জন হয়েছে।
বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চলতি মাসের শেষের দিকে খুলে যাবে উল্লেখ করে অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন তারা শিক্ষার্থীদের সচেতন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat