ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৯৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার করোনায় ২০ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বাড়লো।
এদিকে ২৭ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৩১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
‘ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালেই ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা’ ‘ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালেই ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা’
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।]
নতুন মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯০ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের বয়সের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে এক রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat