ব্রেকিং নিউজ :
আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার  নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। প্রশাসনসহ সর্বস্তরে আজ নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
ঢাকায় মহাখালীতে রাওয়া ক্লাবের লবি রহমান কুকিং ফাউন্ডেশন আয়োজিত স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পিঠা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জয়িতা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, জয়িতা বিপনী কেন্দ্র ও অনলাইন মার্কেটপ্লেস ই-জয়িতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে। নারী উদ্যোক্তারা দেশীয় খাবার ও পিঠা শহরের মানুষের নিকট জনপ্রিয় করে তুলছেন।
তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন বলেন, রন্ধন একটি শিল্প। পিঠা তারই অংশ এবং পিঠা আমাদের সংস্কৃতির সাথে গভীরভাবে মিশে আছে। আমাদের এই শিল্পকে পৃষ্ঠপোষকতা করা উচিত, যেন আমরা দেশের সুস্বাদু পিঠাকে বিশ্বপরিমন্ডলে উপস্থাপন ও বিশ্বব্যাপী জনপ্রিয় করতে পারি।
প্রতিমন্ত্রী ইন্দিরা পিঠা প্রতিযোগিতার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে  ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এ পিঠা উৎসবে দেশের ১১ জেলার ৪১ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat