ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে স্কাউটরা আত্মপ্রত্যয়ী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বাংলাদেশ স্কাউটসের আয়োজনে বিপি দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ২২ ফেব্রুয়ারি বিশ্বের সাথে মিলে বিপি দিবস উদ্যাপন হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। স্কাউটিং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।”
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীনতা। জাতির পিতা একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেলক্ষ্যে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বর্তমান আওয়ামী লীগ সরকার জ্ঞানভিত্তিক, আধুনিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, “আমাদের সরকার জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে মানসম্মত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন ও সংস্কৃতিমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম জোরদার করেছে এবং স্কাউটিং ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ সহশিক্ষা কার্যক্রম হিসেবে স্বীকৃতি হয়েছে। স্কাউট সদস্যদের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকান্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। আমাদের সরকার স্কাউটিং কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে সহযোগিতা করে যাচ্ছে।”
প্রধানমন্ত্রী বিপি দিবস উদ্যাপনের সার্বিক সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat