ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানের ধনকুবের হিরোশি ‘মিকি’ মিকিতানি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ’ হিসাবে অভিহিত করে রবিবার বলেছেন, তিনি ইউক্রেন সরকারকে ৮.৭ মিলিয়ন ডলার দান করবেন।
ই-কমার্স জায়ান্ট রাকুতেনের প্রতিষ্ঠাতা একটি চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কিকে  বলেছেন রাশিয়ান সামরিক আগ্রাসনে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার জন্য তিনি ১০০ কোটি ইয়েন (৮.৭ মিলিয়ন ডলার) দান করবেন। 
মিকিতানি বলেন, তিনি ২০১৯ সালে কিয়েভ সফর করেন এবং জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। 
চিঠিতে তিনি বলেন, “আমার চিন্তাভাবনা আপনি এবং ইউক্রেনের জনগণের সাথে রয়েছে।” আমি বিশ্বাস করি যে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ইউক্রেনকে অন্যায্য শক্তির পদদলিত করা গণতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ।”
চিঠিতে তিনি লিখেছেন, “আমি আন্তরিকভাবে আশা করি রাশিয়া ও ইউক্রেন এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারবে এবং ইউক্রেনের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব শান্তি ফিরে পাবে। 
রাশিয়ান আগ্রাসনের জন্য দেশটির (রাশিয়া) বিরুদ্ধে জাপানসহ বিশ্বব্যাপী ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং ইউক্রেনকে সহায়তার জন্য অনুদান চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat