ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া নতুন করে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বেইজিং উইন্টার অলিম্পিক চলার একমাস তুলনামূলক নীরব থাকার পর রোববার দেশটি এ পরীক্ষা চালায়।
চলতি বছর উত্তর কোরিয়ার এটি অষ্টম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। 
আন্তর্জাতিক অবরোধ উপেক্ষা করেই পিয়ংইয়ং তার সামরিক সক্ষমতা জোরদার করে চলেছে। 
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, স্থানীয় সময় ৭ টা ৫২ মিনিটে পিয়ংইয়ং থেকে জাপান সাগরের দিকে ছোঁড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করে।
সর্বশেষ পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি তিন’শ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এটি সম্পর্কে দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা আরো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।
জাপানও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে। 
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্ব যখন ইউক্রেন সংকট মোকাবেলার চেষ্টা করছে তখন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো দু:খজনক।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নবু কিশি বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সম্পর্কিত প্রযুক্তির দ্রুত অগ্রগতি আমাদের দেশ ও এ অঞ্চলের নিরাপত্তার দিক থেকে উপেক্ষা করা যায় না। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat