ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিনি বলেন, ‘ডায়াবেটিস একটি নীরব মহামারি। এ  রোগ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। মানুষ নিজের অজান্তেই এ  রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনগণকে আরো সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।’
আজ রাজধানীর শাহবাগে বারডেম মিলনায়তনে ডায়াবেটিস সচেতনতা দিবস ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৬ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে  তিনি  এসব কথা বলেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ. কে আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী।
নুরুজ্জামান আহমেদ বলেন, ডায়াবেটিস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। করোনা মহামারিতে ডায়াবেটিস রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে জীবনযাপনের মাধ্যমে এ ঝুঁকি মোকাবিলা করতে হবে। 
সমাজকল্যাণ মন্ত্রী দেশের অসহায় ও পশ্চাদপদ জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে সবাইকে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার প্রত্যাশানুযায়ী কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat