ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণী ও সমাপনী আজ (বুধবার) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এরপর তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।  প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান সকল সেনাসদস্যকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ফায়ারিংয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জনের নির্দেশ দেন। দেশের যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সরকার ও জনগণের পাশে থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এতে ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দলের কর্পোরাল মো. আব্দুল আলীম ১ম শ্রেষ্ঠ ও সৈনিক তুহিন মিয়া ২য় ফায়ারার এবং ক্যাপ্টেন সৈয়দা রাফিয়া জামান  শ্রেষ্ঠ মহিলা ফায়ারার নির্বাচিত হন।
সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পেশাগত উৎকর্ষতা এবং ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরী। ফায়ারিং অনুশীলন সেনাবাহিনীর মৌলিক প্রশিক্ষনের অবিচ্ছেদ্য অংশ। সেনাবাহিনীর প্রশিক্ষণের মান উন্নয়নে এই ফায়ারিং প্রতিযোগিতা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে বক্তারা  সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat