ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় দাতব্য তহবিল থেকে ১ মিলিয়ন ইউরো অর্থ সাহায্যের ঘোষনা দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ‘ফাউন্ডেশন ফর চিলড্রেন’- উয়েফার দাতব্য এই সংস্থা থেকে অর্থ সাহায্য করা হচ্ছে বলে সভাপতি আলেস্কান্দার সেফেরিন জানিয়েছেন। 
রাশিয়ান আগ্রাসনের পর সাগে ৬ লাখেরও অধিক মানুষ ইউক্রেন থেকে প্রতিবেশী পোল্যান্ড ও রোমানিয়ায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ইউএন শরনার্থী এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃবিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান সেফেরিন বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে সাধারণত শিশুরা সবচেয়ে বেশী অসহায় অবস্থার মুখে পড়ে। তাদের নৈতিক অধিকার ও স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব আমাদের।’
এদিকে মলডোভা ফুটবল এসোসিয়েশনকে জরুরী ত্রান সহায়তার জন্য আরো এক লাখ ইউরো প্রদানের ঘোষনা দিয়েছে ফাউন্ডেশনটি। মলডেভা ইতোমধ্যেই ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরনার্থীদের জন্য বেশ কয়েকটি দাতা সংস্থার সাথে কাজ শুরু করেছে। জরুরী ত্রানের অর্থ ইউক্রেনের হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসার জন্যও ব্যয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat