ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-০৩
  • ৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে জীব বৈচিত্র রক্ষার লক্ষ্যে বন্যপ্রাণি সংরক্ষণ, উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণির সংরক্ষণ আইনের বাস্তবায়নের আহবান জানিয়ে ময়মনসিংহে  আজ বিশ্ব বন্যপ্রাণি দিবসপালিত হয়েছে। 
‘বিপন্ন বন্যপ্রাণি রক্ষা করি, পরিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ এ স্লোগান নিয়ে জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে দিবসটি পালনে সকালে শহরের টাউন হল ময়দান থেকে একটি র‌্যালী বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। আলোচনা অংশ নেয় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, সহকারী বন সংরক্ষক মোঃ মোঃ ইউছুব, সাংবাদিক এ এইচ এম মোতালেব, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ফখরুল ইসলাম, পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বণ্য প্রাণি সংরক্ষণ আইনে রূপান্তরিত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে জীব বৈচিত্র বিষয়ক আইন করেন। অনুষ্ঠানে উপস্থাপিত প্রবন্ধে জানানো হয় যে, প্রয় ১৩৮টি প্রজাতি স্তন্যপায়ী, ৫৬৬ প্রজাতির পাথি, ১৬৭ প্রজাতির সরিসৃপ, ৪৯ প্রজাতির উভচর, ২৫৩ প্রজাতির সাধুপানির মাছ এবং ৩০৫ প্রজাতির আবাসস্থল বাংলাদেশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat