ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  সরকার অগ্রাধিকার  ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন পল¬ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। তিনি বলেন,বঙ্গবন্ধুর অবিচল ও আপসহীন  নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নসাধ পূরণে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের  রোল মডেল। আজ যশোর জেলার মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ঋণের  চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বপন ভট্টাচার্য্য বলেছেন, একটি  মেধাসম্পন্ন উন্নত জাতি গঠনের জন্য এই প্রকল্প ইতিবাচক ভূমিকা রাখবে। সুবিধাভোগীদেরকে প্রদত্ত অর্থ দিয়ে উন্নত সংকর জাতের গরু ক্রয়ের আহ্বান জানান তিনি। এ ঋণের উপযুক্ত ব্যবহার করতে পারলে উৎপাদিত দুধ প্রক্রিয়াকরণের জন্য মনিরামপুরে একটি কারখানা স্থাপন করা হবে বলেও তিনি জানান। 
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল¬ী উন্নয়ন ও সমবায় সচিব মো.মশিউর রহমান, নিবন্ধক ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ড. হারুন অর রশীদ বিশ্বাস, প্রকল্প পরিচালক  মিজানুর রহমান, মনিরামপুর  পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
উল্লে¬খ্য, দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের আওতায় যশোরের মণিরামপুরে এই চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat