ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাটের ঐতিহ্য ফিরিয়ে আনবে বর্তমান সরকার।
আজ খুলনা মহানগরীর হাদিস পার্কে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিপূর্ব বক্তৃতায় তিনি একথা বলেন।
এবার ‘সোনালি আঁশের সোনার দেশ-পরিবেশবান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে দেশে জাতীয় পাট দিবস উদযাপিত হচ্ছে।
বেগম মন্নুজান সুফিয়ান বলেন, জাতির পিতা বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পাট খাতকে সুসংহত ও গতিশীল করার উদ্যোগ নিয়েছিলেন। পাট শিল্পের আধুনিকায়ন করা হলে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি প্রত্যাহার করলে শীঘ্রই আমাদের পাট শিল্পের সুদিন ফিরে আসবে। 
তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটচাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পাট শিল্পের সম্প্রসারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 
এসময় খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ ইউসুফ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক  মোঃ মিজানুর রহমান, বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খুলনা পাট অধিদপ্তরের সহাকরী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে পাট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat