ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-০৭
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তাদের হামলা জোরদার করার অংশ হিসেবে শহরে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে এমন সিরীয় যোদ্ধাদের নিয়োগ করছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রোববার ওয়াল স্ট্রীট জার্নাল এ খবর দিয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের চারজন কর্মকর্তা এ মার্কিন দৈনিককে জানান, মস্কো সাম্প্রতিক দিনগুলোতে সিরিয়া থেকে যোদ্ধা নিয়োগ করেছে। কিয়েভ দখলে তারা সহায়তা করতে পারে এমন আশায় তাদেরকে নিয়োগ দেয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া তাদের পূর্ব ইউরোপীয়  প্রতিবেশি  এ দেশে হামলা চালায়।
রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পক্ষ নিয়ে ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নেয়। দেশটি সংঘাতে জড়িয়ে পড়ায় এক দশকেরও বেশি সময় ধরে শহরাঞ্চলে লড়াই করে আসছে।
এক কর্মকর্তা এ জার্নালকে বলেন, সিরিয়ার কিছু যোদ্ধা ইতোমধ্যে রাশিয়ায় চলে গেছে এবং তারা ইউক্রেন যুদ্ধে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে কতজন যোদ্ধাকে নিয়োগ দেয়া হয়েছে তা তৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানাননি।
ইতোমধ্যে উভয়পক্ষে বিদেশি যোদ্ধারা জড়িয়ে পড়েছে বলে ধরনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat