ব্রেকিং নিউজ :
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’- প্রতিপাদ্যে আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তাঁর  সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই সভার আয়োজন করে। জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। 
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজনসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত এ সভায় সবাইকে স্বাগত জানান জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। 
তিনি জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ কর্তৃক জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি যথাযথ ভাব-গাম্ভীর্যপূর্ণভাবে আয়োজনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। 
নৌ পরিবহন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, টুঙ্গিপাড়া জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধানিবেদন অনুষ্ঠান সফল করে তুলতে নির্দেশনা দেওয়া হয়। 
সভায় অন্যানের মধ্যে উপস্থি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, জাতীয় বাস্তবায়ন কমিটির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির আহবায়ক আসাদুজ্জামান নূর এমপি, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশনের চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন ও জাতীয় বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat