ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৫৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯টি জেলায় ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলাম সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। ৯০ দিনের মধ্যে এটি সংশ্লিষ্টদের কার্যকর করতে বলেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট সালাউদ্দিন দোলন।
এডভোকেট সালাউদ্দিন দোলন  বলেন, ২০১২ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদে ৪৩ জন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ না দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অকৃতকার্যদের নিয়োগ দেওয়ায় তারা রিটটি দায়ের করেন।
রিটের শুনানি নিয়ে ৪৩ জনকে নিয়োগ দিতে ২০১৯ সালে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯টি জেলায় ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দিতে আজ নির্দেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat