ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন-রাশিয়া লড়াইয়ে এরই মধ্যে দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। অসংখ্য রাশিয়ান সেনাও মারা যাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, গত দুই সপ্তাহে রুশ সেনা নিহতের সংখ্যা ৫-৬ হাজার হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেন যুদ্ধে গত দুই সপ্তাহে ৫-৬ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫-১৮ হাজার সেনা। ধারণা করা হচ্ছে, আহতের সংখ্যা নিহত থেকেও তিনগুণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই ঘটনাকে খুব উল্লেখযোগ্য হতাহতের সংখ্যা বলে বর্ণনা দিয়েছেন। একই সঙ্গে এই মৃত্যুর হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
যদিও ইউক্রেনের দাবি, যুদ্ধে এখন পর্যন্ত ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে তাদের ৫০০ এর কম সেনা নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat