ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিভাগের তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভার্চুয়াল সভা আগামীকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করবেন।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। সভায় উপস্থিত থাকবেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন সহ বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগের অন্তর্গত জেলা সমূহের আওয়ামী লীগ সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, দলীয় নির্বাচিত সংসদ সদস্য, উপজেলাসমূহের আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সমূহের দলীয় প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা চাচ্ছি সরাসরি তৃণমূলের কথা শোনার জন্য। করোনার কারণে সরাসরি সবাইকে নিয়ে একসাথে বসতে না পারলেও আমরা ভার্চুয়ালি এই সভা করছি। এতে তৃণমূলের নেতৃবৃন্দের কথা আমরা সরাসরি শুনতে পারব এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনাও আমরা তৃণমূলে পৌঁছে দিতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat