ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, অর্থনীতির ঘর থেকে দুর্নীতিবাজ, রাজনৈতিক দল থেকে গুন্ডা এবং গণতন্ত্রের বাগান থেকে রাজাকার-জঙ্গি বিতাড়িত করতে হবে। তবেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
তিনি আজ শনিবার দুপুরে সিলেটের দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাসদ সভাপতি আরও বলেন, ‘ফুলের বাগানে যেমন শুকর যায় না, তেমনি গণতন্ত্রের বাগানে রাজাকার-জঙ্গি যায় না। নির্বাচন ও গণতন্ত্রকে রাজাকার, জঙ্গি, দুর্নীতিবাজদের রক্ষার ঢাল বানাবেন না।’
সভায় সভাপতিত্ব করেন জাসদের কেন্দ্রীয় সহ-সভপতি ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ। সিলেট মহানগর জাসদ এর সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ার, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশিদ, মৌলভীবাজার জাসদের সভাপতি আব্দুল হক, যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোছাব্বির, সিলেট জেলা জাসদের সহসভাপতি মজির উদ্দিন আনসার, ফরিদ উদ্দিন, মহি উদ্দিন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat