ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সমকক্ষ ইমানুয়ে মাখো ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে  এ কথা বলা হয়। খবর তাস’র।
বিবৃতি বলা হয়, ‘প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে  আজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে কথা বলেন।’
এতে আরো বলা হয়, ‘তারা সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার বিষয় পর্যালোচনা করে এবং রাশিয়ার আগ্রাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করতে তাদের প্রতিশ্রুতির ও ইউক্রেনের সরকার ও জনগণের প্রতি সমর্থন জানানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।’
এর আগে দেয়া এক বিবৃতিতে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রেস দপ্তর জানায়, বাইডেন ও মাখে তাদের ফোনালাপকালে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পদক্ষেপ জোরদারে  সম্মত হন।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) ও লুগানস্ক পিপলস রিপাবলিক এলপিআর)’কে স্বীকৃতি দিতে ক্রেমলিনে একটি অনুষ্ঠানে ফরমান স্বাক্ষর রেন। পুতিন ডিপিআর নেতা ডেনিস পুশিলিন ও এলপিআর নেতা লওনিড পাসেচনিকের সাথে সাক্ষাত করেন এবং রাশিয়া ও উভয় প্রজাতন্ত্রের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সাহায্য বিষয়ে তাদের সাথে চুক্তি স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat