ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২২-০৩-১৯
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশীপ- ২০২২’র সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার ঢাকার গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে (বিএসএসএফ) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পদক ও ট্রফি বিতরণ করেন।
এছাড়াও তিনি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ গ্র্যান্ড পিক্স ২০২২ এ বাংলাদেশ হতে পদক প্রাপ্ত ৬ জন শুটারের মধ্যে প্রাইজমানি বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজুকি বাংলাদেশ’র বিভাগীয় পরিচালক সোয়েব আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফের সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী শুটিং ক্লাব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশীপ ২০২২ এ ৩৯ টি ক্লাবের ২৫০ এ্যাথলেট ও ৫০ জন টিম ম্যানেজার, কোচ অংশগ্রহণ করেন। ৬ দিনব্যাপি এই প্রতিযোগিতা গত ১৪ মার্চ শুরু হয়ে ১৯ মার্চ সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat