ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্দোনেশিয়া উপকূলে অভিবাসী বহন করা একটি নৌযান ডুবে যাওয়ায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন নিখোঁজ রয়েছে। রোববার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রতিবেশি দেশ মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে একটি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়ার সময় কাঠের তৈরি ওই নৌযানে ৮৯ জন আরোহী ছিলেন ।
নৌযানটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়ার পরপরই এতে ফাটল দেখা যায় এবং সামুদ্রিক ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।
এ দুর্ঘটনার পর এক পুরুষ ও এক নারীর মৃতদেহ এবং আরো ৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা লোকদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
রোববার স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার দলের প্রধান অ্যাদি পান্দাওয়া এএফপি’কে বলেন, ‘আমরা নিখোঁজ ২৬ জনকে খুঁজে পেতে আমাদের কর্মীদের কাজে লাগিয়েছি। তবে এখন পর্যন্ত আমাদের প্রচেষ্টা ফলপ্রসু হয়নি।’
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত নৌযানটি পার্শ্ববর্তী বন্দরে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি জানান, যাত্রীরা সবাই ইন্দোনেশিয়ার এবং তারা যথাযথ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়ায় কাজ করতে যাওয়ার চেষ্টা করছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat