ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের মারিওপোলে রুশ হামলায়  ইউরোপের অন্যতম বৃহত্তম লোহা ও স্টিল কারখানা আজভস্টাল ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
শহরটি  রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। কর্মকর্তারা রোববার এ কথা জানান।
ইউক্রেনের আইনপ্রণেতা লিসিয়া ভ্যাসিলেনকো টুইট করে জানান, ইউরোপের অন্যতম বৃহত্তম ধাতব কারখানা ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনৈতিক ক্ষতি ব্যাপক। পরিবেশও বিপর্যস্ত।
কারখানা এলাকার একটি ভিডিও আপলোড করেন তিনি। এতে ভবনগুলো থেকে ধোঁয়ার কালো কুন্ডলি উড়তে দেখা গেছে।
উল্লেখ্য, ইউক্রেনের সবচেয়ে ধনী ব্যক্তি রিনাট আখমেতভের নিয়ন্ত্রণাধীন মেটিনভেস্ট গ্রুপের অংশ এই  আজভস্টাল কারখানা।
যুদ্ধ শুরুর আগে থেকেই মস্কোপন্থী হিসেবে পরিচিত আখমেতভ ইউক্রেনে রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat