ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় আজ রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালিত হয়েছে।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের  অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধারা পুস্পস্তবকবক অর্পণ করেন।
এর পর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ রাঙ্গামাটির বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল গুলো শহীদ মিনারে পুস্পস্তবক  অর্পণ করা হয়।
এ ছাড়া রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিসহ রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্প্য স্তবক  অর্পণ করা হয়।
পরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনাসভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলার সঞ্চালনায় এবং সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, হাজী মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনছুর আলী, রাঙ্গামাটি পৌরসভা মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমূখ।
এ উপলক্ষে  রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে মহান স্বধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনাসহ জেলার ১০উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat