ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিশু একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী। এসময় দুজন শিশু বক্তা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন।
সচিব বলেন, জাতির পিতা ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতিকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করেন। জাতির পিতার ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুরু হওয়া পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বিজয়।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের আগেই শিশুদের জন্য উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতার জীবন আদর্শ বুকের ধারণ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat