ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-০৮
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর শতাধিক হামলার খবর নিশ্চিত করেছে। এদিকে তারা অবরুদ্ধ মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসাস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত ডব্লিইএইচও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ১০৩টি হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ৭৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। এদের মধ্যে স্বাস্থ্য কর্মী ও রোগি রয়েছেন। তিনি এ ধরনের হামলাকে একটি ‘ভয়ানক মাইলফলক’ হিসেবে অভিহিত করেন।
খবরে বলা হয়, নিশ্চিত করা এসব হামলার মধ্যে ৮৯ টি ঘটে স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থাপনার ওপর এবং বাকি হামলার বেশির ভাগই অ্যাম্বুলেন্সসহ পরিবহণ সেবা লক্ষ্য করে চালানো হয়।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর এমন অব্যাহত হামলার আমরা নিন্দা জানাই।’
তিনি আরো বলেন, এস বহামলা ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সামিল।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি মারিওপোল নগরীতে মানবিক সাহায্য প্রবেশের সুযোগ বন্ধ করে দেয়ায় বুধবার রাশিয়াকে দায়ী করেছে। সেখানে ‘হাজারো’ মানুষের নিহত হওয়ার প্রমাণ আড়াল করতেই মস্কো এমন পদক্ষেপ নেয় বলে জেলানস্কি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat