ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে সোমবার বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে চার শিশু রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
মেক্সিকো রাজ্যের প্রসিকিউটরের দপ্তর জানায়, রাজধানীর সরাসরি উত্তরে অবস্থিত তুলতাপেক পৌরসভায় এ বন্দুক হামলায় ছয় নারী এবং দুই পুরুষ নিহত হন।
তারা জানায়, এ হামলার এবং দুষ্কৃতকারীদের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করা হয়েছে।
কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তারা একই পরিবারের সদস্য।
উল্লেখ্য, মেক্সিকো সরকার ২০০৬ সালে ফেডারেল সৈন্যের সহযোগিতায় মাদক বিরোধী বিতর্কিত অভিযান শুরু করায় তখন থেকেই দেশটিতে সংঘবদ্ধ চক্রের সহিংসতা অনেক বেড়ে যেতে দেখা যায়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশ বিভিন্ন গ্রুপের অপরাধী চক্রের মধ্যে যুদ্ধে প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat