ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৪-১৩
  • ৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আবারও মা হতে চলেছেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সোমবার নিজের ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের এই সুখরটি জানান ব্রিটনি। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে গোলাপি ফুল ও এক কাপ কফির ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমি প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলাম এবং সত্যি আমি মা হতে চলেছি।’ তিনি আরো জানান, তিনি প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি। কারণ তার ওজন অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু তারপর তার স্বামী ভুল ভেঙে দেন। এরপর তিনি পরীক্ষা করান এবং ফল ইতিবাচক আসে। মা হওয়ার খবরের পর থেকে খুব একটা বাইরে বের হচ্ছেন না এই গায়িকা। কারণ তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চাচ্ছেন না।
উল্লেখ্য, এবারই প্রথম মা হচ্ছেন না ব্রিটনি। এর আগে প্রাক্তন স্বামী কেভিন ফেডারলিনের সঙ্গে কাটানো বছরগুলোতেও দুই সন্তানের মা হয়েছিলেন এই পপ কুইন। তবে নিজের জীবনে বাবার কাছে ভালো ব্যবহার পাননি তিনি। পরবর্তী জীবনে দাম্পত্যও তেমন সুখকর হয়নি। তাই মাতৃত্ব কতটা কঠিন, তা ভালোই বোঝেন ব্রিটনি। নিজেই সে কথা লিখেছেন এই পপ স্টার।
তিনি লিখেছেন, ‘এটা সত্যিই ভীষণ কঠিন ছিল কারণ যখন আমি গর্ভবতী ছিলাম, আমি পেরেন্টাল ডিপ্রেশনে ছিলাম। তাই আমাকে বলতেই হবে, এটা একদম জঘন্য ছিল। নারীরা তখন এই বিষয় নিয়ে সেভাবে কথা বলত না। মানুষ মনে করত সন্তান গর্ভে নিয়ে একজন মহিলা যদি অভিযোগ করে, তাহলে সেটা একটা বড় বিপদ সংকেত। কিন্তু এখন নারীরা এটা নিয়ে কথা বলে।’
উল্লেখ্য, কিছুদিন আগে আইনি লড়াইয়ে জিতে বাবার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার আগেই যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স বাগদান সেরেছিলেন দীর্ঘদিনের প্রেমিক স্যাম আসগারির সঙ্গে। এবার তিনি দিলেন সংসারে নতুন অতিথি আসার খবর। এছাড়াও ব্রিটনির ১৬ বছরের সিন ও ১৫ বছরের জাডেন দুই ছেলে রয়েছে। যারা তার সাবেক স্বামী কেভিন ফেডারলিনের ঘরের সন্তান। ২০০৪ সালে কেভিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রিটনি। কিন্তু ২০০৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এর আগে জ্যাসন অ্যালেন আলেক্সান্ডারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রিটনি, এ বিয়ে বেশিদিন টেকেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat