ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি কখনই চায় না বাংলাদেশ একটি মর্যাদাশীল, সমৃদ্ধশীল হোক। সেজন্যই তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে।
আজ বুধবার দুপুরে মিরপুরস্থ ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ পরশ বলেন, স্বাধীনতা বিরোধীদের সাথেই বিএনপি’র সখ্যতা বেশি। তারা চেয়েছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে যাতে আমাদের মহান মুক্তিযুদ্ধের গর্ব, ঐতিহ্য ধুলিস্যাৎ হয়ে যায়। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজকে সেটা সম্ভব হয় নাই।
আগামী নির্বাচনেও জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে নির্বাচিত করবে এমন আশ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাশীল দেশ। সামনেও বাংলাদেশ তার উন্নয়নের ধারা অব্যাহত রাখাবে।
ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য রাখেন। এছাড়াও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ ও মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শামছুল আলম অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
‘আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে শেখ ফজলে শামস্ পরশ বলেন, ক্যান্টনমেন্টের ভিতর থেকে একজন আর্মি জেনারেলের হাত ধরে যাদের জন্ম, যারা হত্যার রাজনীতি, অস্ত্রের রাজনীতি বিস্তার করেছে সেই দলের মুখে গণতন্ত্র মানায় না।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে জামাত-বিএনপি। তারা শুধু ষড়যন্ত্রের মধ্যেই আছে এদেশের সাধারণ মানুষের পাশে নেই। যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, যুবলীগ বন্যায় মানুষের পাশে দাড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করেছে, শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে, করোনার মহামারিতে মানবতার ঢাল হয়ে সাধারণ মানুষের পাশে ছিল, খাদ্য, চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন, ফ্রি এ্যাম্বুলেন্সসহ করোনায় মৃত মানুষের দাফন ও সৎকারে। কিন্তু জামাত-বিএনপি কাউকে এক মুঠো চাল পর্যন্ত দেয় নাই। অথচ তারা ক্ষমতায় থেকে এদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat