ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকানাবিহীনদের স্থায়ী ঠিকানা করে দিয়েছেন এবং এত বিপুল সংখ্যক গৃহহীন মানুষকে জমিসহ  গৃহ প্রদান বিশ্বের এক অনন্য নজির। সাধন চন্দ্র মজুমদার আজ জেলার সাপাহার উপজেলার অমরপুর আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন। 
মন্ত্রী বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এ স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। একারণে ইদের আগে গৃহহীন পরিবারে ইদের আনন্দ পৌঁছে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য প্রয়োজনীয় সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা বলয় বাড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এদেশ একদিন সোনার বাংলায় পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।
আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নওগাঁ জেলায় ৫৪০টি গৃহহীন পরিবার গৃহ ও জমি পাচ্ছে। এবার আরও মজবুত ভিত্তি ও গুণগত মানসম্পন্ন বাড়ি নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। এ কার্যক্রমের আওতায় সাপাহার উপজেলায় প্রথম পর্যায়ে ১২০টি এবং দ্বিতীয় পর্যায়ে ৬০টিসহ মোট ২২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। 
অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক, সাপাহার উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat