ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বের অনেক দেশ ও সংস্থা রাশিয়ার ইউক্রেন আগ্রাসন চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধে জড়িত যে কোন অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এসব সংস্থার মধ্যে জাতিসংঘ রয়েছে। খবর এএফপি’র।
লেবানন বশোদ্ভুত ব্রিটিশ ব্যারিস্টার আমাল ক্লনির মাধ্যমে তারা গতকাল বুধবার এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে। তিনি বলেন, ‘রাজনীতিবিদরা ন্যায় বিচারের আহ্বান জানালেও তা বাস্তবায়ন করার ক্ষেত্রে তার শঙ্কা রয়েছে।’
নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে ক্লনি বলেন, ‘আমার আশঙ্কা আপনারা ব্যস্ত থাকবেন এবং বিভ্রান্ত হবেন। এতে প্রতিদিন ইউক্রেন যুদ্ধের আওতা ও  দেশটির জনগণের ভোগান্তি ধীরে ধীরে বাড়বে।’
আলবেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওলতা ঝাকা বলেন, ‘এই যুদ্ধাপরাধে জড়িত দুষ্কৃতকারীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার মিশেল ব্যাচলেট জোরদিয়ে বলেছেন, ইউক্রেনে হামলার শিকার হওয়া ব্যক্তিদের ও তাদের পরিবারের সদস্যদের ভোগান্তির কার্যকর প্রতিকার পাওয়া জরুরি।
তিনি বলেন, আজ পর্যন্ত তার দপ্তর ৫,৯৩৯ বেসামরিক নাগরিক হতাহতের তথ্য প্রমাণ পেয়েছে ও যাচাই করেছে। এদের মধ্যে ২,৭৮৭ জন নিহত ও ৩,১৫২ জন আহত হন।
এক্ষেত্রে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat