ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-৩০
  • ১০২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলার আমতলী উপজেলায় আজ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনহাজার আটশ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলার ১০ জন কৃষকের মাঝে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে হার্ভেস্টার মেশিন বিতরন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রি বিতরণ করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম জানান, সরকারের কৃষি পুনর্বান প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে ৩০ কেজি সার ও পাঁচকেজি ব্রি-৪৮ ধানের বীজ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলার ১০ জন কৃষককে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat