ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার হবিগঞ্জ-লাখাই সড়কের করাব ইউনিয়নের বেকিটেকা ব্রীজ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
এ সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা, ৫টি রামদা, ১টি চাইনিজ কুড়াল ও একটি চাপাতিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু উপকরণ জব্দ করা হয়।
বুধবার দিবাগত রাত দেড়টায় লাখাই থানার ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেসব্রিফিংএ ওসি সাইদুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের মৃত জজ মিয়ার ছেলে হিরাজ মিয়া (৪০), একই গ্রামের মৃত আজমত আলীর ছেলে ইছাক আলী (২৭), দুর্লভপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে সামছু মিয়া (৪৫), ভাদগুড়ি গ্রামের নুর মিয়ার ছেলে আব্দুস শহিদ (২২), চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আলতা মিয়ার ছেলে মোতাব্বির আহমেদ (২৫), হুড়ারকুল গ্রামের আব্দুল রউফের ছেলে আবুল কালাম (২৮), কালিনগর গ্রামের ফুল মিয়ার ছেলে উজ্জল মিয়া (২১),মীর্জাপুর গ্রামের জমরুদ আলীর ছেলে আবজাল মিয়া (১৯), গোড়ামি গ্রামের আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২২) ও শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের তাহের মিয়ার ছেলে জুনেদ মিয়া (১৯)।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ১০/১২টি করে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat