ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৯
  • ১১৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হলিউড অভিনেতা জনি ডেপ দীর্ঘদিন ধরেই তার ডিভোর্স পরবর্তী নানান মামলায় মানসিক ভাবে বিপর্যস্ত। সর্বশেষ জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের আলোচিত কেসের সাক্ষ্যগ্রহণের ১৪তম দিনে ডেপের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন হার্ড।
গত বুধবার ভার্জিনিয়া কোর্টরুমে তার অভিজ্ঞতা এবং প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে তার সম্পর্ক নিয়ে সাক্ষ্য দেওয়ার সময় ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন হার্ড।
তার শুনানিতে বলেন, জনি ডেপের নির্যাতনের বর্ণনা করার ভাষা আমার জানা নেই! এখানে দিনের পর দিন বসে থাকা এবং সব ঘটনা একে একে মনে করা আমার জন্য ভয়ংকর। তার আইনি দল একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে কোর্টে উপস্হাপন করলে তিনি জানান, হার্ড প্যানিক ডিসঅর্ডার এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন।হার্ড বলেন, ভারী মদ্যপান ও মাদক সেবনের কারণেই তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করেন ডেপ।
তার ওপর নির্যাতন শুরু হয় অপমানজনক নাম ডাকার মাধ্যমে। সেইসাথে অবিশ্বাসের অভিযোগ, ক্রমাগত কটুক্তি এবং আক্রমণাত্মক আচরণ যেমন কাঁচ ভাঙা, দেয়ালে ঘুষি মারাও শুরু করেন ডেপ, বলেন হার্ড।
হার্ড তার অভিযোগে বলেন, নির্যাতনের সুত্রপাত হয় জনি ডেপের হাতের ট্যাটু্য থেকে। তার হাতে প্রাক্তন স্ত্রী উইনোর নামে ট্যাটু্য অংকিত। সে বিষয়ে জিজ্ঞেস করতেই জনি তার স্ত্রীকে মারধোর শুরু করেন।হার্ডের আইনজীবীরা জুরিকে একটি ছবি দেখান যেখানে দেখা যাচ্ছে তার হাত থেঁতলে গেছে।
এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই দুই তারকার পারস্পরিক মামলা কোনদিকে গড়াবে। অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়ে তিনটি মামলা করেন জনি ডেপ। এছাড়া, অ্যাটর্নি ফি ও আদালতের খরচ মিলিয়ে ৩ লাখ ৫০ হাজার ডলারের শাস্তিমূলক পুরস্কার চেয়েছেন তিনি।
অন্যদিকে ডেপের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের একটি পাল্টা মামলা করেছেন হার্ড। এই অবস্হায় কোনো তারকা-ই কারো পক্ষ হয়ে কথা বলছেন না। তবে সাংঘাতিক ক্ষতি হয়ে গেছে জনি ডেপের ক্যারিয়ারে। ৫ টি বড় ব্যানারের ছবি থেকে সরিয়ে নেয়া হয়েছে তাকে। তাই আশংকা করা হচ্ছে, এই মামলায় জনি ডেপ হারলে তার ক্যারিয়ারের শেষ প্রদীপটিও নিভে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat