ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলার গোমতী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন ও কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা ১১ টা থেকে পরিচালিত অভিযানে জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর বাজারের উত্তর গোবিন্দপুর মৌজা এলাকায় গোমতী বেড়ীবাঁধে গড়ে উঠা ৫৮টি অবৈধ স্থাপনা বোল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছিলেন মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে উচ্ছেদের বিষয়ে অবগত করেন। উচ্ছেদের নোটিশ পেয়ে গোমতীর চর ও বেড়িবাঁধ দখলকারীদের কেউ কেউ সকাল থেকে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে থাকেন।
উচ্ছেদ অভিযানের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ওয়ালিউজ্জামান বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ৬৪ জেলার নদ-নদী, খাল-বিল ও ছড়াসহ অন্যান্য সরকারি জলাশয় এবং তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে আজ জেলার বুড়িচং উপজেলার গোবিন্দপুর বাজার গোমতী নদীর তীরে ৫৮ টি অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ওয়ালিউ জ্জামান , উপ বিভাগীয় প্রকৌশলী শাহজালাল সেলিম, ইমরান হোসেন, সহকারী পরিচালক আরিফুর রহমান, সহকারী রাজস্ব কর্মকর্তা, মোঃ শাহাদাত হোসেন, এবং শাখা কর্মকর্তা আল মামুনুর রশীদ ভূইয়াসহ জেলা ও উপজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat