ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, রাজধানী ঢাকা মহানগরীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নতুন রূপে সাজানো হবে।  
তিনি আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শিক্ষাকে আনন্দময় এবং বিদ্যালয়কে শিশুর প্রিয়প্রাঙ্গন হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে জাকির হোসেন বলেন, এজন্য ১ হাজার ১শ’ ৫৯ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘দৃষ্টিনন্দন প্রকল্প’। 
এটি বাস্তবায়িত হলে রাজধানীর শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিশুর মানসিক বিকাশ ঘটানো, শিক্ষায় প্রবেশাধিকার, উচ্চশিক্ষা এবং পরিপূর্ণ উন্নতির ধারাবাহিকতার মাধ্যমে সামাজিক বৈষম্য হ্রাস পাবে বলেও প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।
এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নতুন রূপে সাজানো হবে উল্লেখ করে তিনি বলেন, এতে করে প্রায় দুই লাখ শিক্ষার্থীর শিশুবান্ধব শিক্ষা গ্রহণের পরিবেশ নিশ্চিত হবে। এছাড়াও উত্তরায় ৩টি ও পূর্বাচলে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে স্থাপন করা হবে। সব বিদ্যালয়ে খেলার মাঠ তৈরি করা হবে। কারণ বর্তমান সরকার প্রতিটি বিদ্যালয়কেই পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেয়ার উদ্যোগ নিয়েছে। 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুজিবুর রহমান সিকদার, ‘দৃষ্টিনন্দন প্রকল্প’র প্রকল্প পরিচালক মিজানুর রহমান প্রমুখ বক্তৃতা করেন ।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নান্দনিক স্থাপত্যশৈলী সমৃদ্ধ ৬ তলা ভবন নির্মাণ করা হবে। ভবনে আধুনিক শ্রেণীকক্ষ, শিশুদের খেলাধুলা, বিনোদন ও অভিভাবকদের ওয়েটিং রুমসহ শিক্ষাপোযোগী সুযোগ সুবিধা রাখা হয়েছে।
এর আগে, প্রতিমন্ত্রী নতুন বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat