ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদে কর্মরত পুলিশ কর্মকর্তা দম্পতি একসঙ্গে পদোন্নতি পেয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন। তারাসহ ডিএমপিতে কর্মরত মোট ১১ জন পুলিশ কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
ডিআইজি পদে পদোন্নতি পাওয়া পুলিশ দম্পতি হলেন- ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মো. মনির হোসেন ও তাঁর সহধর্মীনি ডিএমপি’র পরিবহন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
ডিআইজি মনির হোসেন সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে ২৫ জানুয়ারি সহকারি পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।
অন্যদিকে, ডিআইজি শামীমা বেগম ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (পরিবহন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ডিএমপির অন্য ৯ জন কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি-দক্ষিণ) মো. মাহবুব আলম, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মিরাজ উদ্দিন আহম্মেদ, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মঈনুল হক, যুগ্ম পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. ইলিয়াছ শরীফ, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) সৈয়দ নুরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. আনিসুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat