ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি বলেন- সুষ্ঠু নির্বাচন করাই আমাদের প্রধান কাজ, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
আনিছুর রহমান বলেন- নির্বাচনে কে আসলো, কে আসলো না সেটা আমাদের কাছে প্রধান বিবেচ্য বিষয় নয়। কেউ যদি না আসে তার জন্য নির্বাচন বন্ধ থাকবে না। আমরা চাইবো সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচন বন্ধ থকলে গণতন্ত্র বিপন্ন হবে। আমরা নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো। একাধিক বার আমন্ত্রণ জানাবো। তারা আসবে কি আসবে না তা বলা মুশকিল। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। পরিস্থিতি কখন কি হয় কেউ বলতে পারে না। তবে প্রত্যেকের সমস্যাগুলো শুনবো, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো।
ইভিএম এ নির্বাচন আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩০০ আসনে নির্বাচন ইভিএমে করার মতো এখনও প্রস্তুতি বা সমর্থ আমাদের নেই। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি ইভিএমে নিয়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন রকমের কথা আছে। এগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।
অনুষ্ঠানে শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (যুগ্ম-সচিব) মোস্তফা ফারুক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা পরিষদের সচিব শামীম হোসেন, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের হাতে স্মার্ট কার্ড তুলে দেন ও ঐশ্বর্য নামের এক মেয়ের স্বাক্ষরের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat