ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সহযোগিতা এবং গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট (বিএপিটি)-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে আয়োজিত বার্ষিক প্ল্যান্ট ট্যাক্সোনমি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান তিনি ।
উপাচার্য বলেন, বিজ্ঞানের যে সকল বিষয় এখনও আবিস্কৃত হয় নি সেগুলো চিহ্নিত করে গবেষকদের নতুন নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে।
অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের চেতনা ধারণ করে দেশ, জাতি ও মানব কল্যাণে বিজ্ঞান এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএপিটি-এর সভাপতি অধ্যাপক ড. এম. আতিকুর রহমানের সভাপতিত্বে উদ্ভিদ বিজ্ঞানী এবং ঢাকাস্থ আর এল পার্ক-এর সভাপতি নুরুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান গবেষণা কর্মকর্তা ড. এম. খায়রুল আলম ‘প্ল্যান্ট টেক্সোসমি এন্ড এসডিজিস: বায়ো ডাইভারসিটিকনজারভেশন এন্ড ইউটিলাইজেশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিএপিটি-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাগত বক্তব্য দেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সম্মেলনে প্ল্যান্ট ট্যাক্সোনমি গবেষণায় অনন্য অবদানের জন্য ৮জন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat