ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৩
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। কিয়েভের পদক্ষেপে এ আলোচনা স্থবির হয়ে পড়ে। রোববার রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ভøাদিমির মেডিনস্কি এ কথা জানিয়েছেন। খবর তাস’র।
বেলারুশের ওএনটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাদের পক্ষে আমরা সংলাপ অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছি। তবে আমি জোরদিয়ে বলবো পরবর্তী শান্তি আলোচনার বল এখন ইউক্রেনের কোর্টে। কেবলমাত্র ইউক্রেনের পদক্ষেপের কারণেই এ শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়।’
মেডিনস্কি বলেন, ‘রাশিয়া কখনো আলোচনার কথা প্রত্যাখান করেনি। এমনকি শীর্ষ পর্যায়ের আলোচনাও। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বারবার আলোচনার কথা পুনর্ব্যক্ত করেছেন। এ ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের (দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে) বৈঠকের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ প্রয়োজন।’ 
তিনি আরো জানান, এ ধরনের বৈঠকের জন্য খসড়া প্রস্তাবপত্র প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, ‘চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ও চুক্তিপত্র স্বাক্ষরে রাষ্ট্র প্রধানদের বৈঠকে বসতে হবে।’
মেডিনস্কির ভাষ্য অনুযায়ী, এক মাস আগে রাশিয়ার পক্ষ ইউক্রেনের পক্ষে একটি খসড়া  চুক্তিপত্র তৈরি করার কথা উল্লেখ করে এবং এ চুক্তিপত্রের অধিকাংশ শর্ত ইতোমধ্যে মেনে নেয়া হয়েছে। 
তিনি বলেন, ‘চুক্তিটির ব্যাপারে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। কিন্তু তারপর থেকে ইউক্রেনের পক্ষে সংলাপ অব্যাহত রাখার কোন আগ্রহ দেখছি না। তাই, আমাদের আলোচকরা বিশ্রামে রয়েছেন।’
‘এক্ষেত্রে বল এখন তাদের (ইউক্রেনের) কোর্টে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat